
হয়রানি ছাড়াই নির্ধারিত মূল্যে কৃষকেরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ পাবেন বলে জানিয়েছেন বিএডিসি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। আজ বুধবার (২৬ আগস্ট) বিএডিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী রাজধানীর মতিঝিল বিএডিসির সদরদপ্তরে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। এতে আসন্ন রবি মৌসুমে বোরো ধানবীজ, গমবীজ ও আলুবীজ বিতরণ কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণ সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়।
সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চলের বীজ বিতরণ বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সদর দপ্তরস্থ বিভাগ ও উইং প্রধানেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন সাধন করা না হলে সামগ্রিক উন্নয়ন কোনভাবেই টেকসই হবে না। সুতরাং কৃষিই দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকের উন্নয়ন করতে না পারলে আমাদের দায়িত্ব পালনের বিষয়টি নিছক ও অর্থহীন হয়ে পড়ে। সরকারের আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনা উন্নয়নে কৃষকের দোরগোড়ায় বিভিন্ন ফসলের মানসম্পন্ন বীজ আরও কার্যকরভাবে যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক।
সেমিনারে আরও জানানো হয়, বীজ উৎপাদন হতে শুরু করে সরবরাহ পর্যন্ত নির্ধারিত সকল পদক্ষেপ পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। মানসম্পন্ন বীজ উৎপাদন ব্যবস্থার পাশাপাশি দেশের কৃষকের চাহিদা অনুযায়ী অঞ্চল উপযোগী ফসলের বীজ মৌসুম শুরুর পূর্বেই কৃষকের নিকট পৌঁছানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বীজ বিতরণ কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণ সংক্রান্ত কর্মকৌশল উপস্থাপন করেন বীজ বিতরণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক কৃষিবিদ মো. সেলিম হায়দার।

জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ শ্রমিক জাপানে পাঠানো নিয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সঙ্গে জাপান বাংলা রিক্রুট এজেন্সির সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। গত সোমবার দুপুরে দিনাজপুরের উপশহরের এলাকায় হাসপাতালের কনফারেন্স হলে এ চুক্তি হয়।
২ ঘণ্টা আগে
আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
১৩ ঘণ্টা আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
১৩ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
২১ ঘণ্টা আগে