মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যবসায়িক ব্যয় কমাতে সুদের হার সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান।
ডিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে দেশের অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে। এর মধ্যে ভ্যাট ও কর বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ব্যাংকঋণের উচ্চ সুদহার ব্যবসায়িক খরচ বাড়িয়ে দিচ্ছে, যা সরাসরি পণ্যের দামে প্রভাব ফেলে। সুদহার সহনীয় পর্যায়ে রাখলে এটি মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি ব্যবসার খরচ কমাতে সাহায্য করবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা পেতে ৩১টি ডকুমেন্ট দিতে হয়। এ কারণে তাঁরা সমস্যায় পড়েন। তাঁদের জন্য এই প্রক্রিয়া সহজতর করা জরুরি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আশা করি, শিগগির এর ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাবে। আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আমদানির ক্ষেত্রে মার্জিন ছাড়াই ঋণপত্র (এলসি) খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
গভর্নর বলেন, বর্তমানে ডলারের সংকট নেই এবং এর মূল্যও স্থিতিশীল রয়েছে। ডলারের মূল্য আমদানি ও চাহিদার ওপর নির্ভরশীল থাকবে। কেন্দ্রীয় ব্যাংক সরাসরি মূল্য নির্ধারণ করবে না। রেমিট্যান্সপ্রবাহ, রপ্তানি আয় এবং রিজার্ভ ইতিবাচক ধারায় রয়েছে।
গভর্নর আশা প্রকাশ করেন, আগামী জুন-জুলাই নাগাদ মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে। পরিস্থিতি অনুকূল হলে সুদের হার আরও কমানো সম্ভব হবে। এ ছাড়া ব্যাংকঋণের শ্রেণিকরণের সময়সীমা তিন মাস থেকে বাড়ানোর বিষয়টি পর্যালোচনায় রাখা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
২ ঘণ্টা আগে
কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। এর মধ্যেই বাড়ছে সবজির দাম। হাতে গোনা দু-একটি বাদে সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে।
৮ ঘণ্টা আগে
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক লেনদেনের ধারা বদলে গেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে এ চিত্র স্পষ্ট হয়েছে। ওই সময় দেখা গেছে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমে দ্রুত বেড়েছে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার।
৮ ঘণ্টা আগে
দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
১১ ঘণ্টা আগে