সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বিএফআইইউ।
এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
হিসাব জব্দ করা এসব ব্যক্তি ও তাঁদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক হিসাবের সব লেনদেন বন্ধ থাকবে। এ নির্দেশনার ফলে আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন হবে না। প্রয়োজনে লেনদেন স্থগিতের সময় বাড়ানো হবে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা চট্টগ্রাম ও রাঙামাটিতে বিসিআইসির আওতাধীন বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছেন। গত ৯ থেকে ১০ অক্টোবর তিনি টিএসপি কমপ্লেক্স লিমিটেড...
২ ঘণ্টা আগে
ন্যাশনাল ব্যাংক আগামী বৃহস্পতিবার থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে ব্যাংকটি। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে
৩ ঘণ্টা আগে
ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহারের সঠিক পদ্ধতি ও এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘এআই অটোমেশন সামিট ২০২৬’। গত শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ৮ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে আবু সাঈদ মো. রওশানুল হক পদোন্নতিপ্রাপ্ত হয়ে দেশের সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’-এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন।
৭ ঘণ্টা আগে