সরকার পতনের পর ঋণ খেলাপির দায়ে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান।
মূলত খেলাপি থাকায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ক্লিয়ারেন্স না পাওয়ায় সায়ানের পরিচালক হিসেবে পুনর্নিয়োগের আবেদন বাংলাদেশ ব্যাংক প্রত্যাখ্যান করেছে। এতে তিনি পরিচালক পদ হারান।
বাংলাদেশ ব্যাংক গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সায়ান আইএফআইসি ব্যাংক থেকে এসেস ফ্যাশনস লিমিটেডের নামে নেওয়া ঋণ খেলাপি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তাঁকে পরিচালক হিসেবে পুনর্নিয়োগ দেয়নি।
এর আগে গত ২৭ জুন আইএফআইসি ব্যাংকের ৪৭ তম বার্ষিক সাধারণ সভায় সায়ানকে পুনর্নিয়োগের অনুরোধ জানায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১–এর ১৫ ধারা অনুযায়ী সেই আবেদন নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সায়ানের বাবা সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মঙ্গলবার (১৩ আগস্ট) গ্রেপ্তার হয়েছেন। তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ঢাকা–১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মোট ১৮টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যার মোট সম্ভাব্য ব্যয় প্রায় ১২ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনো পূর্ণ হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা দুর্বল, ফলে এই মুহূর্তে উত্তরণের সুযোগ দেখছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ-২০২৫-এর কয়েকটি ধারা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তাঁদের মতে, অধ্যাদেশের কিছু ধারা খাতটির জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। উদ্দেশ্যমূলকভাবে আইন পরিবর্তন করা....
১০ ঘণ্টা আগে
জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি ও বৈশ্বিক সরবরাহশৃঙ্খলের সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
১৮ ঘণ্টা আগে