দেশে ডলার-সংকটের অন্যতম কারণ হিসেবে অবৈধপথে ডলার লেনদেন এবং রপ্তানি আয়ের একটা অংশ বিদেশ থেকে না আসা। ব্যবসায়ীরা নানা অজুহাতে রপ্তানি পণ্যের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে আনছেন না। এমনকি শুধু গত অর্থবছরে রপ্তানি করা পণ্যের ৯ বিলিয়ন ডলার বিদেশ থেকে নিয়ে আসেননি। তবে বিদেশে পড়ে থাকা বকেয়া মোট ডলারের পরিমাণ ১৩ বিলিয়ন ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘ব্যবসায়ীদের অনেকেই রপ্তানিমূল্য দেশে আনছেন না। বরং বিদেশি ক্রেতাদের পণ্যমূল্য পরিশোধের মেয়াদ বাড়িয়ে দিচ্ছেন। ফলে দেশ থেকে আমদানি মূল্য পরিশোধ বাবদ ডলার চলে গেলেও রপ্তানির বিপরীতে তুলনামূলক ডলার কম আসছে। তৈরি হচ্ছে নতুন করে ডলার ঘাটতি। এ বিষয়গুলো আমরা নজরে এনেছি এবং তা সমাধানের চেষ্টা করছি।’
একটি সূত্র জানায়, বিদেশে পড়ে থাকা ডলারের পরিমাণ ১৩ বিলিয়নের মতো। একটি বিশেষ ব্যবসায়ী গোষ্ঠী এ ডলার ইচ্ছা করে দেশে আনছে না।
গতকাল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, ‘বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে কথা হয়েছে। এর মধ্যে একটি হলো সিআইবি। এটা নিয়ে আমাদের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে। আশা করি, দ্রুত বিষয়টি সমাধান হয়ে যাবে। দ্বিতীয়টি হলো ঋণের সুদহার। কারণ, লক্ষ করা যাচ্ছে আস্তে আস্তে ঋণের সুদহার বৃদ্ধির কারণে তা অন্যের ওপর একটি চাপ সৃষ্টি করছে।’

দেশের কৃষি খাতের সবচেয়ে বড় প্রকল্পে দুই অর্থবছরে হাজার কোটির বেশি টাকার অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৮৩৫ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে এর পরিমাণ ২১০ কোটি টাকার বেশি অডিট আপত্তি উঠেছে।
১ ঘণ্টা আগে
খেলাপি ঋণের ভারে বিপর্যস্ত দেশের ব্যাংক খাত। আদালতে দীর্ঘ আইনি প্রক্রিয়া, সম্পদ বিক্রিতে জটিলতা এবং ঋণ আদায়ে ধীরগতির কারণে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে সরকার ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা আইন, ২০২৬ প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
৩ ঘণ্টা আগে
ব্যাংক লুটের কারণে আমানত তুলতে না পারা গ্রাহকদের টাকা সুদসহ ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের ক্ষেত্রে কোনো ‘হেয়ারকাট’ হবে না। তবে এসব ব্যাংক লোকসানে থাকায় আমানত ফেরাতে সময় লাগবে বলেও জানিয়েছেন...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ।
১১ ঘণ্টা আগে