
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার বেলা ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা গতকাল বাজেট উপস্থাপন করেছি। সংসদ নেই, জাতির সামনে করেছি। কারণ, জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছি। সার্বিকভাবে মনে করি, বাজেট ব্যবসা ও জনবান্ধব।’
সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, খাদের কিনারে চলে গিয়েছিল। সবার সহযোগিতায় মোটামুটি স্ট্যাবিলিটি নিয়ে এসেছি।
সব সংস্কারই এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যতটুকু পারব, সংস্কার করব। ফুটপ্রিন্ট রেখে যাব। যারা পরে আসবেন, তাঁরা করবেন।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের ব্যাংক, পুঁজিবাজার, অর্থনীতি ও রাজনৈতিক ব্যবস্থা খারাপ ছিল। আকাঙ্ক্ষা অনেক, কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মধ্যে আমরা বাজেট করেছি। বাজেট যেন বাস্তবায়নযোগ্য, বাস্তবমুখী ও একটু প্রাগম্যাটিক হয়, সেই চেষ্টা করেছি।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এত দিন প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি, প্রবৃদ্ধির ন্যারেটিভ শুনেছেন। প্রবৃদ্ধির সুফল কে পেয়েছে? আমরা প্রবৃদ্ধির গল্প না শুনিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হয়, সেই চেষ্টা করেছি।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘বাজেট তিন বছরের জন্য দেওয়া হয়েছে। দারুণ বিপ্লবী বাজেট দিয়ে দেব, রাজস্ব আনব, সেটা সম্ভব নয়। আগের মতোই করেছি, তা ঠিক নয়। একেবারে ইনোভেশন নেই, সেটাও নয়।’
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা অনেক জঞ্জাল পেয়েছি। জঞ্জাল পরিষ্কার করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে।’
বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেশ ভালো জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘অনেকের সঙ্গে কথা বলেছি, বাইরে প্রত্যেকটা দেশ, এজেন্সি বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক।’
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রতি কোলাবোরেটিভ ও সিমপ্যাথেটিক হয়ে কাজ করবেন। শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।’

ঢাকাসহ সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল খোলার সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় তারা। এ সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে...
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পেটেন্ট করা ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশের মাধ্যমে এই দীর্ঘদিনের হুমকি বাস্তবে রূপ দিলেন তিনি।
১ দিন আগে
সোনা বিক্রির ওপর বর্তমান ন্যূনতম কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.২৫ শতাংশ নির্ধারণ, উৎসে আয়কর প্রত্যাহার এবং হীরা আমদানিতে শুল্ক হ্রাসসহ ততোধিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস)। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে এসব প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে সংগঠনটি।
১ দিন আগে
মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও বৈদেশিক মুদ্রা উপার্জনে মুখ্য ভূমিকায় থাকা রপ্তানি খাত প্রতি মাসেই প্রবৃদ্ধি অর্জনে হোঁচট খাচ্ছে। চলতি অর্থবছরের ৯ মাসের মধ্যে ৮ মাসই কমেছে দেশের পণ্য রপ্তানি আয়।
১ দিন আগে