বিডা ও বেজার আট মাস

গত আট মাসে তিনটি নতুন বিনিয়োগ প্রকল্প নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। প্রকল্পগুলোয় প্রায় ৩ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে তৈরি করা হবে অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থান।
নতুন বিনিয়োগ নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, একটি গার্মেন্টস কোম্পানি, একটি এয়ারলাইনস অ্যামেনিটি কিট প্রস্তুতকারী এবং একটি ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সব কটি প্রতিষ্ঠানই স্থানীয়ভাবে উৎপাদন চালু করবে, যা সরাসরি কর্মসংস্থান ও শিল্প বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এই বিনিয়োগ অগ্রগতির পেছনে রয়েছেন বিডা ও বেজার বর্তমান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে তিনি একটি ‘সলিড ইনভেস্টমেন্ট পাইপলাইন’ তৈরির কথা জানিয়েছেন, যেখান থেকে আগামী কয়েক মাসে আরও ১৫টি প্রকল্প চূড়ান্ত হতে পারে।
চৌধুরী আশিক তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এই অগ্রগতিকে অভিহিত করেছেন ‘আমাদের আমলনামা’ শিরোনামে। ১১৩৮ শব্দের দীর্ঘ পোস্টে তিনি তুলে ধরেছেন বিগত আট মাসে দেশি-বিদেশি ২০০-এর বেশি উদ্যোক্তা ও সিইওর সঙ্গে পরামর্শ করে নির্ধারিত ৩০টি সংস্কারমূলক উদ্যোগের কথা। এর মধ্যে ১৮টি উদ্যোগে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে, ৭টি পরিকল্পনা সময় অনুযায়ী এগোচ্ছে এবং মাত্র ৫টি নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
আজকের পত্রিকার সঙ্গে কথা বললে বিডা চেয়ারম্যান বলেন, ‘আমি যা বলার, ফেসবুকে বলেছি। সেটাই আমার বক্তব্য।’
ফেসবুকে আশিক চৌধুরী আরও লিখেছেন, ‘বিলিয়ন ডলারের বিনিয়োগ এক দিনে আসে না। সামিটে কেউ আবেগে পড়ে হুট করে ১০০ কোটি টাকার চেক লিখে দেয় না। যাঁরা এই খাতে কাজ করেন, তাঁরা ভালো করেই জানেন এর বাস্তবতা। তবু সৌভাগ্যক্রমে আমরা তিনটি একেবারে নতুন বিনিয়োগ নিশ্চিত করতে পেরেছি।’
আশিক চৌধুরী বলেন, ‘ইনভেস্টমেন্ট সামিট নিয়ে যতটা হাইপ তৈরি হয়েছিল, সেটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা শুধু আন্তর্জাতিক মানের একটি প্রোগ্রাম আয়োজন করতে চেয়েছিলাম। বাহবা পাওয়ার জন্য না, বরং কাজটা যেন সময়মতো এবং টেকসই হয়, সেটাই ছিল লক্ষ্য।’
নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের মূল কাজ তিনটি খাতে—বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নীতিগত ও বাস্তবায়নভিত্তিক পদক্ষেপ গ্রহণ, বর্তমানে যেসব বিনিয়োগকারী দেশে আছেন তাঁদের প্রতিটি সমস্যার কেস বাই কেস সমাধান এবং একটি শক্তিশালী বিনিয়োগ পাইপলাইন গঠন।’
বিডা ও বেজা যৌথভাবে যে বিনিয়োগ নীতি বাস্তবায়নে কাজ করছে, তাতে সরকারি সেবা সহজীকরণ, অনুমোদনপ্রক্রিয়া ডিজিটালাইজেশন, বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং রেগুলেটরি জটিলতা নিরসনের মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে।
এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে আরও বড় বিনিয়োগ নিশ্চিত হবে এবং বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের প্রতিযোগিতায় আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

দেশের বাজারে সুগন্ধি চালের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রপ্তানি কোটা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগে অনুমোদন দেওয়া কোটার কতটা বাস্তবে রপ্তানি হয়েছে, তা যাচাই করে অব্যবহৃত অংশ কমানো বা সমন্বয় করা হবে।
৩ ঘণ্টা আগে
আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মকানুন আরও সহজ ও পরিষ্কার করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে আমদানি-সংক্রান্ত যেসব নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো একত্র করে একটি সার্কুলারের আওতায় আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জিএফবি গ্রুপ ইউএসের অর্থায়নে ও বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ঢাকার ৪০ জন হতদরিদ্র রোগীর চোখের ছানি অপারেশনসহ লেন্স প্রতিস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর দৃষ্টি আই হসপিটাল মোহাম্মদপুরে সম্পূর্ণ বিনা মূল্যে এই ৪০ রোগীর অপারেশন সম্পন্ন হয়...
৮ ঘণ্টা আগে
ন্যাশনাল ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে