জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ১৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করেন।
এর আগে ২০২৫-২৬ অর্থ বছরে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এবারের বাজেটে সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাব করা হয়েছে ২৯১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে সুপ্রিম কোর্টের জন্য প্রস্তাব করা হয়েছিল ২৫০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম বাজেট। অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা বিগত অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
৪ মিনিট আগে
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ করছাড় পাবেন। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন দাখিল করলে কোনো অতিরিক্ত করছাড় বা জরিমানা থাকবে না।
২৮ মিনিট আগে
বন্ধ কলকারখানা চালুকরণ, কৃষি অর্থনীতি চাঙ্গাকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার ৬০ হাজার কোটি টাকার একটি স্টিমুলাস প্যাকেজ বা উদ্দীপনা বরাদ্দ ঠিক করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বাজেট বক্তব্য এই পরিকল্পনার...
৩০ মিনিট আগে
বাজেটের আকার বড় না ছোট—এ বিতর্ককে গৌণ বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তাঁর মতে, মূল প্রশ্ন হলো—প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা যাবে কি না এবং সেই অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হবে কি না।
৩৩ মিনিট আগে