
ফেব্রুয়ারির পরিবর্তে আগামী মার্চ মাস থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটের নিয়মিত ফ্লাইট। টিকিটধারী যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্তে এ পরিবর্তন আনা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, এর আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ওই রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ থেকে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটের পরিবর্তে যাত্রীরা ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে ভ্রমণের সুযোগ পাবেন। এ ছাড়া ফ্লাইটের তারিখ পরিবর্তন কিংবা টিকিট রিফান্ডের ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
টিকিটধারী যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা ও লন্ডন টিকিট বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সাময়িক এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
বিমান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাসময়ে যাত্রীদের জানানো হবে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২২ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩৪ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে