Ajker Patrika

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

আজকের পত্রিকা ডেস্ক­
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত
ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জাহিদ ইকবাল সভাপতি এবং মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. মিসবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুকুল হোসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক এ. এম. আইয়ুব, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসাইন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন মজুমদার এবং নির্বাহী সদস্য এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল।

সরকারি নিবন্ধন নম্বর এস-১৪৮৮৭-এর আওতাভুক্ত নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় তিন দশক ধরে সংগঠনটি এলাকায় নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে।

সংগঠনটির উদ্যোগে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয়, জলাবদ্ধতা নিরসনে আন্দোলন ও তদারকি, ড্রেন ও খাল পরিষ্কার, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা অপসারণ, ম্যানহোল পরিষ্কার, সড়কবাতি স্থাপন ও সংস্কার, পরিচ্ছন্নতা এবং মশকনিধন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করা হয়েছে বলে জানানো হয়।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র ও ইফতারসামগ্রী বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগেও সংগঠনটি কাজ করে আসছে।

নবনির্বাচিত সভাপতি জাহিদ ইকবাল বলেন, ‘নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও শক্তিশালীভাবে কাজ করতে চাই।’

সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) বলেন, ‘এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি পুরো নিকুঞ্জ টানপাড়া এলাকাবাসীর কমিটি। সকলের মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত