
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি সম্মাননা অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)।
প্রতিষ্ঠানটি ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনোমিক গ্রোথ’ ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার–বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি’ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক অর্জন করেছে।
ভোলায় অবস্থিত শেলটেক সিরামিকসের উৎপাদন কারখানাকে কেন্দ্র করে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে টেকসই শিল্পায়নের উদ্যোগ ‘Progress Through People: Transforming Bangladesh’s Largest Island’ শীর্ষক প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনোমিক গ্রোথ’ ক্যাটাগরিতে বিজয়ী হয়।
এ ছাড়া ‘Crafting Tomorrow: Transforming Bangladesh’s Largest Island’ শীর্ষক প্রামাণ্যচিত্রের জন্য টানা দ্বিতীয়বার ‘মোস্ট সাসটেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার–বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি’ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রামাণ্যচিত্রটিতে দায়িত্বশীল শিল্পায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে শেলটেক সিরামিকসের অবদান তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই স্বীকৃতি দায়িত্বশীল উৎপাদন, কমিউনিটি উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি শেলটেক সিরামিকসের ধারাবাহিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
শেলটেক সিরামিকসের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ আলী আবদুল্লাহ জামি এ সম্মাননা গ্রহণ করেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
৭ ঘণ্টা আগে
১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে এমন প্রশাসনিক....
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন....
১২ ঘণ্টা আগে