Ajker Patrika

দুই ক্যাটাগরিতে এসডিজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

আজকের পত্রিকা ডেস্ক­
দুই ক্যাটাগরিতে এসডিজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন
ছবি: বিজ্ঞপ্তি

টেকসই ব্যবসায়িক কার্যক্রম ও পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটি ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’—এই দুই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

গ্রামীণফোন জানিয়েছে, পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিকে ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সমন্বয়, জলবায়ু-সচেতন উদ্যোগ, ডিজিটাল অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ব্যবসা পরিচালনা এবং কমিউনিটির ক্ষমতায়নে ধারাবাহিক অবদানের জন্য প্রতিষ্ঠানটি ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে।

নেটওয়ার্ক পরিচালনায় জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগের জন্য গ্রামীণফোন অর্জন করেছে ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ পুরস্কার।

প্রতিষ্ঠানটি ২০১৯ সালকে ভিত্তি বর্ষ ধরে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। একই সঙ্গে আরও পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।

গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলাম বলেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির টেকসই কার্যক্রম, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরির প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।

ফারহানা ইসলাম বলেন, ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’—দুই পুরস্কারই আরও জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টার স্বীকৃতি। মানুষ, সমাজ ও পরিবেশের জন্য নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ গড়ে তুলতে অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত