সরকারি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেবা বাবদ ফি’র অর্থ বিদেশে পাঠানো সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য পরামর্শকের ফি, ব্যবস্থাপনা ফি এবং অন্যান্য চলতি সেবার অর্থ ব্যাংকগুলো বিদেশে পাঠাতে পারবে। আগে এ ধরনের লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি রেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সুবিধা নিতে হলে কিছু শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো অবশ্যই সরকারের অনুমোদিত হতে হবে এবং সেই অনুমোদনে আর্থিক অনুমোদনও থাকতে হবে। পাশাপাশি বিদেশি সেবা প্রদানকারীর (বেনিফিশিয়ারি) সঙ্গে চুক্তি থাকতে হবে। প্রতিটি খরচের অর্থ পাঠানোর সময় প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে সেবা গ্রহণের প্রমাণস্বরূপ একটি সনদপত্র এবং ইনভয়েস দিতে হবে। এ ছাড়া উৎসে কর, মূল্য সংযোজন কর এবং অন্যান্য প্রযোজ্য কর যথাযথভাবে পরিশোধ করতে হবে।

দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
৮ ঘণ্টা আগে
চলতি বছরের প্রথম ছয় মাসে রবি এলিটের গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার উৎকর্ষ এবং গ্রাহকদের জন্য মূল্য সংযোজনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি প্রতিষ্ঠানকে রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়েছে...
১১ ঘণ্টা আগে
প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর নামে বাড়তি অর্থ ব্যয় ও অপচয় বন্ধের দাবি জানিয়েছেন বিরোধী দলের সদস্যরা। উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নে টাকার যথাযথ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তাঁরা...
১৩ ঘণ্টা আগে
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা...
১৪ ঘণ্টা আগে