নগদ ডলার-সংকটের চাপ এবার ক্রেডিট কার্ডেও পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফীতির চাপ। মানুষ খরচ কমানোর কারণেও ক্রেডিট কার্ডে লাগাম পড়ছে বলে মনে করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচ আগের মাসের তুলনায় কমেছে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেন ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা, যা জানুয়ারি মাসে কমে দাঁড়িয়েছে ৫৩২ কোটি ১০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে ৪৭ কোটি ২০ লাখ টাকা। পাশাপাশি ডিসেম্বর মাসে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। জানুয়ারিতে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪ কোটি টাকা কমেছে। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত জানুয়ারি মাসে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। এর আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪ কোটি টাকা কমেছে। আর একক দেশ হিসাবে জানুয়ারি মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন; যা গত বছরের ডিসেম্বরে ছিল ১১৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে শুধু ভারতেই ১৯ কোটি ১০ লাখ টাকা বা ১৬ দশমিক ৫২ শতাংশ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জানুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন এবং এর পরবর্তী অনিশ্চয়তার মধ্যে বিদেশে বাংলাদেশিদের ভ্রমণ কমে গিয়েছিল, সে জন্য বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।
তথ্য বলছে, গত জানুয়ারি মাসে বাংলাদেশের মাটিতে বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছেন প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে গত জানুয়ারি মাসে ডেবিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৫২ লাখ। ক্রেডিট কার্ড রয়েছে ২৪ লাখ ২৯ হাজার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ডলার-সংকট অনেকটা কমেছে। তবে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ জন্য মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ খরচ কমানোর চেষ্টা করছেন। ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে।’

ওয়াশিংটনে চলমান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক থেকে বিশ্ব অর্থনীতির এক অন্ধকার চিত্র তুলে ধরা হয়েছে। আইএমএফ-এর অর্থনীতিবিদদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হওয়ার কথা ছিল, তা ইতিমধ্যে হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ক্ষতির গভীরতা কতটা ভয়াবহ হবে।
১ ঘণ্টা আগে
তেজাবী স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম এখন থেকে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। আর ২২ ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৬ হাজার ৬৫ টাকা।
৩ ঘণ্টা আগে
কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় মোট মওকুফ করা ঋণের প্রায় ৫২ শতাংশই কৃষি ব্যাংকের। এ ছাড়া দেশের মোট কৃষিঋণের ৪০ শতাংশই এককভাবে কৃষি ব্যাংক অর্থায়ন করছে।
১৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব মহামন্দার কবলে পড়বে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলেছে, তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নেমে যেতে পারে।
১৭ ঘণ্টা আগে