গ্রাহকের টাকা আত্মসাৎ

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফৌজিয়া কামরুন তানিয়ার নিয়োগ প্রস্তাব বাতিল করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ফৌজিয়া কামরুন তানিয়া সোনালী লাইফ ইনস্যুরেন্সের পরিচালক ও ভাইস চেয়ারম্যান থাকাকালে পরিচালনা পর্ষদের সঙ্গে যোগসাজশে গ্রাহকের কোটি কোটি টাকা তছরুপ করেন। এ কারণে সম্প্রতি রূপালী ইনস্যুরেন্সকে তাঁকে সিইও হিসেবে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আইডিআরএ।
এ বিষয়ে আইডিআরএর পরামর্শক সাইফুন্নাহার সুমি বলেন, কর্তৃপক্ষ ফৌজিয়া কামরুন তানিয়াকে রূপালী ইনস্যুরেন্সের সিইও হিসেবে নিয়োগের প্রস্তাব নামঞ্জুর করেছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে করা নিরীক্ষায় সোনালী লাইফে প্রায় ১৮৭ কোটি টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে। পরবর্তী সময়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে সাবেক চেয়ারম্যান, সাত পরিচালক, ভারপ্রাপ্ত সিইওসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ৩৫৩ কোটি টাকা তছরুপের প্রমাণ পাওয়া যায়। এই তালিকায় তানিয়ার নামও রয়েছে। এরপর চলতি বছরের এপ্রিলে সোনালী লাইফের পরিচালনা পর্ষদ সাময়িক বরখাস্ত করে আইডিআরএ। এ ছাড়া বিএফআইইউর প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতে পাঠানো হলে দুদক ফৌজিয়া কামরুন তানিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কোম্পানির ভারপ্রাপ্ত সিইও ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, ‘একটু পরে জানাচ্ছি।’ এরপর কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১৫ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
২০ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে