
ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি করা ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৩৫ টাকা বাড়িয়েছে সরকারি ক্রয়-বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ছাড়া মসুর ডাল ও চিনির দামও প্রতি কেজিতে বাড়ানো হয়েছে যথাক্রমে ২০ টাকা ও ১৫ টাকা। আজ বুধবার (২১ মে) থেকে সাধারণ ক্রেতাদের এই বর্ধিত দামে পণ্য কিনতে হবে।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির আজকের পত্রিকাকে জানান, ফ্যামিলি কার্ডে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করা পণ্যের দাম আগের মতোই থাকবে। তবে সরকারের ভর্তুকি কমাতে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি করা পণ্যের দাম বাড়ানো হয়েছে।
হুমায়ুন কবির আরও জানান, যেহেতু ট্রাক থেকে মধ্যবিত্তসহ সব ধরনের ক্রেতাই পণ্য কেনেন, তাই শুধু ট্রাকের পণ্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মানুষের খুব বেশি কষ্ট হবে না বলেই মনে করছে সরকার। আগে ফ্যামিলি কার্ডের পণ্যগুলোই ট্রাকে বিক্রি করা হতো, তাই একই দাম ছিল।
আজ এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করা হবে। সারা দেশে মোট ৬৯০টি ট্রাকে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি হবে।
এ ক্ষেত্রে প্রতি লিটার ভোজ্যতেলের নতুন মূল্য হবে ১৩৫ টাকা, যা আগে ছিল ১০০ টাকা। এ ছাড়া মসুর ডাল প্রতি কেজি ৮০ টাকা (আগে ৬০ টাকা) ও চিনি বিক্রি হবে ৮৫ টাকা কেজি (আগে ৭০ টাকা)।
টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন।
আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন রাজধানীতে ৫০টি, চট্টগ্রাম শহরে ২০টি ও বাকি ছয়টি বিভাগে প্রতিটিতে ১০টি করে ভ্রাম্যমাণ ট্রাক এসব পণ্য বিক্রি করবে। এ ছাড়া বাকি ৫৬টি জেলা শহরের প্রতিটিতে ১০টি করে ট্রাক পণ্য বিক্রি করবে। এ ক্ষেত্রে শুক্র, শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতেও পণ্য বিক্রি কার্যক্রম চলবে। এর আগে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল।

দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিংসেবা পৌঁছে দিতে চালু হওয়া এজেন্ট ব্যাংকিং এখন সারা দেশে আর্থিক অন্তর্ভুক্তির বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ঘরের কাছেই লেনদেন, সঞ্চয় ও ঋণসুবিধা পাওয়ায় এ সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে দ্রুত। ফলে গত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকসংখ্যা বেড়েছে সাড়ে ১৭ লাখের বেশি।
৪ ঘণ্টা আগে
আগামী ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় লক্ষ্য অর্জনে সরকারের পূর্ণ সহযোগিতার প্রত্যাশা করেছে তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সাথে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে...
১০ ঘণ্টা আগে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের দক্ষিণ এশিয়া বিভাগের (সাউথ এশিয়া ডিপার্টমেন্ট–এসএআরডি) মহাপরিচালক হিসেবে Sona Shrestha সোনা শ্রেষ্ঠাকে নিয়োগ দিয়েছে। এই পদে তিনি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় এডিবির কৌশল ও কার্যক্রমের উন্নয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
২ দিন আগে
সাম্প্রতিককালে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি ও আমদানির কারণে লোডশেডিংয়ের মাত্রা আগের তুলনায় কমেছে। তবে দেশের শিল্প খাতে জ্বালানির সংকট চলে আসছে বেশ কিছুদিন ধরে। গৃহস্থালির গ্যাস-সংযোগের লাখো গ্রাহক লাইনে গ্যাস না থাকলেও মাসে মাসে বিল দিয়ে যাচ্ছেন। আজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে আসতে...
৩ দিন আগে