
তফসিলি ব্যাংকগুলোর তুলনায় গ্রামীণ ব্যাংকের আরোপ করা বেশি সুদের হার কমাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এ রুল জারি করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান গত সপ্তাহে রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন ও সাইফুজ্জামান।

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার ঢাকায় আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
৭ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। ২৫-৩১ মে পর্যন্ত সারা দেশে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে...
১৬ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টো ব্যবসা এবং ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘নোবিটেক্স’ (Nobitex) একই শিল্প নেটওয়ার্ক ব্যবহার করেছে—এমন তথ্য সামনে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সাল থেকে নোবিটেক্স অন্তত ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো...
১ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত আকারে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে