
পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) ঈদুল ফিতর পর্যন্ত বাড়াতে যাচ্ছে সরকার। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
চিঠিতে বলা হয়, বর্তমানে ২৯ মার্চ পর্যন্ত পেঁয়াজের আইপি ইস্যু চলমান থাকায় বাজারমূল্য সাম্প্রতিক সময়ে আগের তুলনায় স্থিতিশীল রয়েছে। ২৯ মার্চের পর আইপি ইস্যু না করলে পেঁয়াজের বাজার আবার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। তাই আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে পেঁয়াজের সরবরাহ চেইন গতিশীল রাখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, পেঁয়াজের সরবরাহ চেইন স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, পেঁয়াজ আংশিক আমদানিনির্ভর একটি নিত্যপ্রয়োজনীয় পচনশীল পণ্য। দেশে প্রায় ২৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে রমজান মাসে চাহিদা প্রায় ৪ থেকে সাড়ে ৪ লাখ টন। সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ ক্ষতি বাদে প্রায় ৬-৭ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) এএইচএম সফিকুজ্জামান বলেন, ২৯ মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) ছিল। রমজান মাসকে সামনে রেখে যাতে পণ্যটির দাম না বাড়ে সে জন্য আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে আইপি বন্ধ করার চিন্তা ছিল। কিন্তু পেঁয়াজ আমদানি বন্ধ হলে হঠাৎ বাজারে দাম বাড়তে পারে। এতে রমজান মাসে ভোক্তাদের কষ্ট বাড়বে। এসব বিষয়টি চিন্তা করে রমজান পর্যন্ত আইপি অব্যাহত রাখার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

হয়রানি ছাড়াই নির্ধারিত মূল্যে কৃষকেরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বীজ পাবেন বলে জানিয়েছেন বিএডিসি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। আজ বুধবার (২৬ আগস্ট) বিএডিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
জাপানি ভাষা শিক্ষা এবং দক্ষ শ্রমিক জাপানে পাঠানো নিয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সঙ্গে জাপান বাংলা রিক্রুট এজেন্সির সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। গত সোমবার দুপুরে দিনাজপুরের উপশহরের এলাকায় হাসপাতালের কনফারেন্স হলে এ চুক্তি হয়।
৫ ঘণ্টা আগে
আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
১৬ ঘণ্টা আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
১৬ ঘণ্টা আগে