২০২৩-২৪ করবর্ষের জন্য আয়কর রিটার্ন জমার সময় বেড়েছে। কর দিবসের সময়সীমা বাড়িয়ে আজ বুধবার আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩-এ সংজ্ঞায়িত স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত কর দিবস ৩০ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ নির্ধারণ করা হলো।
আর কোম্পানি করদাতার জন্য নির্ধারিত কর দিবস ১৫ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দের পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ নির্ধারণ করা হলো।
এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়াতে এনবিআরে আবেদন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একইভাবে ঢাকা ট্যাক্সবার এসোসিয়েশনও রিটার্ন জমার সময় দুই মাস বাড়াতে এনবিআর চেয়ারম্যান বরাবরে আবেদন করে।
এফবিসিসিআই নতুন আয়কর আইন-২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে করদাতারা প্রস্তুতি নেওয়ার সময় পায়নি জানিয়ে বলে, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সময়মত রিটার্ন জমার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করছে। তাই সময় এক মাস বাড়ানো উচিত। আর ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে চলমান হরতাল-অবরোধ, আয়কর আইন-২০২৩ সম্পর্কে করদাতা ও আইনজীবীদের পরিপূর্ণ জ্ঞানের অভাব, ২০২৩-২৪ করবর্ষের পরিপত্র বিলম্বে প্রাপ্তি এবং দেশের অর্থনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় বাড়ানো প্রয়োজন।
দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। ২০২২-২৩ অর্থবছরে ৩৫ লাখ ২৯ হাজার টিআইএনধারী রিটার্ন দাখিল করেছিলেন। চলতি অর্থবছরে প্রায় ৪৫ লাখ রিটার্ন জমার লক্ষ্য এনবিআরের। তবে গতকাল পর্যন্ত এর অর্ধেক রিটার্নও জমা হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
দেশের চামড়াশিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে পরিণত করা সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আগামী জুলাই মাসের মধ্যে চামড়া খাতের সামগ্রিক উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে ভারতে অবস্থিত ফল শোধন প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতে রোগবালাই দমন ব্যবস্থাপনায় ত্রুটি মেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে জাপান। ভারতীয় আম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। জাপানের কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কর্মকর্তাদের পরিদর্শনে ভারতীয় পরিশোধন কেন্দ্রে এই গাফিলতি ধরা পড়ে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার থেকে কয়েক দফায় ইরানে হামলা চালিয়েছে। এই হামলার জবাবে পাল্টা হামলার দাবি করেছে ইরান। এরপরই আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
১ দিন আগে