
এনসিসি ব্যাংক ও দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সম্প্রতি ‘অ্যাডভান্স ক্যাশ ম্যানেজমেন্ট’ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংক আকিজ রিসোর্স গ্রুপের দেশব্যাপী ডিলার ও ডিস্ট্রিবিউটরদের জন্য নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও আধুনিক কালেকশন সেবা নিশ্চিত করবে।
এর আওতায় ডিলাররা এনসিসি ব্যাংকের যেকোনো শাখায় কাউন্টারের মাধ্যমে নগদ বা চেক জমা; এনসিসি অলওয়েজ; অ্যাপে তাৎক্ষণিক লেনদেন, পৃথক ভার্চুয়াল অ্যাকাউন্ট (ভিএএন) সুবিধা এবং ইআরপি সিস্টেমের সঙ্গে সংযুক্ত রিয়েল-টাইম পেমেন্ট নোটিফিকেশন—সবকটি চ্যানেলেই সহজে অর্থ জমা দিতে পারবেন।
এ অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং আকিজ রিসোর্সের প্রতিনিধি পরিচালক ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি মো. রুহুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব আইসিটি ডিভিশন মো. সাজ্জাদুল ইসলাম, এসভিপি ও ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা, আকিজ রিসোর্স গ্রুপের মো. শেখ সাদী, চিফ ট্রেজারি অফিসার, মুফতি মো. আতিক, ডেপুটি ম্যানেজার, ট্রেজারি এবং মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ট্রেজারিসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এই সমঝোতা এনসিসি ব্যাংকের করপোরেট গ্রাহকদের জন্য অত্যাধুনিক ট্রানজ্যাকশন ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সমপ্রসারণের প্রতিশ্রুতিরই প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারত্ব আকিজ রিসোর্স গ্রুপের সংগ্রহ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, দ্রুত ও নিরাপদ করবে এবং ডিজিটাল ব্যাংকিংয়ের পূর্ণ সুবিধা নিশ্চিত করবে। পাশাপাশি এই উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবা প্রদানের ধারাবাহিকতাকে আরও জোরদার করবে এবং দেশের ডিজিটাল আর্থিক খাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জনে সরগরম ব্যাংকপাড়া। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ইঙ্গিত না থাকলেও সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে রদবদল হতে পারে—এমন আলোচনা জোরালো হয়েছে। এর প্রভাব পড়েছে ব্যাংকগুলোর ভেতরে
২ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি সেবা হোল্ডিং লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকেরা স্পেশাল ডিসকাউন্ট উপভোগ পাবেন। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
৬ ঘণ্টা আগে
দেশের অন্যতম জনপ্রিয় নারী স্বাস্থ্য সুরক্ষা ব্র্যান্ড ফ্রিডম-এর বহুল আলোচিত মেগা কনজিউমার ক্যাম্পেইন ‘স্কুটি নাকি গোল্ড?’ সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্রেতা অংশগ্রহণ করেছেন উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যাম্পেইনটি এখনো চলমান।
৬ ঘণ্টা আগে
সিটি ব্যাংক-বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। বাংলাদেশের ডিজিটাল ঋণসেবা ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।
৭ ঘণ্টা আগে