
আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আবুল খায়ের গ্রুপ। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির হেড অব মিডিয়া রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন রাফে সাদনান আদেল এবং সিনিয়র অফিসার-এক্সটার্নাল অ্যাফেয়ার্স মো. আকিদুল ইসলাম আজকের পত্রিকার কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এ সময় আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরা বলেন, অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে আজকের পত্রিকা পাঠক মহলে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সম্পাদকীয় নীতির প্রতি অঙ্গীকারই পত্রিকাটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।
তাঁরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও আজকের পত্রিকা একই নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রেখে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের সামনে তুলে ধরবে এবং গণমাধ্যমে ইতিবাচক অবদান রাখবে।
পরে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করে এবং গণমাধ্যম ও শিল্প খাতের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করে।

নিশ্চিত হওয়া কার্গোগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি কার্গো রয়েছে। পাশাপাশি স্পট মার্কেট থেকেও কার্গো কেনা হচ্ছে। চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত হওয়ায় আগামী কয়েক মাস এলএনজি সরবরাহে বড় ধরনের কোনো সমস্যা হবে না।
২ ঘণ্টা আগে
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
১২ ঘণ্টা আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
১২ ঘণ্টা আগে