আবাসন খাতে নতুন করে ১০ হাজার উচ্চতর দক্ষ শ্রমিক তৈরির উদ্যোগ নিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
এ লক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) সঙ্গে চুক্তি করেছে সংগঠনটি।
রিহ্যাবের পক্ষে চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান এবং সিসিপের পক্ষে সই করেন নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেন।
এসময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক ও এসইআইপি-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেমসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, প্ল্যাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, ম্যাশিনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস-এই ৪টি ট্রেডে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বৃত্তি দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে চার মাস। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।
অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, এর আগে রিহ্যাব দেশের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রায় ২১ হাজার নির্মাণ শ্রমিককে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছে, যাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকরি করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সিসিপের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, ‘রিহ্যাব এর আগে প্রায় ২১ হাজার প্রশিক্ষণার্থীদের দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ দিয়েছে। তাদের প্রশিক্ষণের মান খুবই সন্তোষজনক। এই প্রশিক্ষণে নারী শিক্ষার্থীর সংখ্যা ছিল অভূতপূর্ব। আগামীতে রিহ্যাব নির্মাণ খাতে উচ্চতর প্রশিক্ষণ প্রদানে ব্যাপক অবদান রাখবে এমন প্রত্যাশা রাখি।’

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের নতুন ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ৫ টাকার কাগুজে নোট বাজারে ছেড়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে) থেকে নতুন এই নোট বাজারে প্রচলন শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম। টানা দ্বাদশবারের মতো জেলার আম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছাতে যাচ্ছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়তে থাকায় আমচাষি ও রপ্তানিকারকদের মধ্যে ফিরেছে নতুন আশাবাদ।
১৩ ঘণ্টা আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। মোট ১ হাজার ১০৫টি প্রকল্পের বিপরীতে এই বরাদ্দ দেওয়া হলেও এর সাড়ে ১২ শতাংশ চলে যাচ্ছে মাত্র পাঁচটি মেগা প্রকল্পে।
১৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেল, লাইফস্টাইল, ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।
১৬ ঘণ্টা আগে