বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম নিয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। গত শনিবার ঢাকার একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘অটিজম বিষয়ে বিশেষ অবদান’ শ্রেণিতে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন ও সার্বিক বিকাশে তাঁর ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সচেতনতা সৃষ্টি, অন্তর্ভুক্তি, প্রয়োজনীয় সহায়তা এবং সুযোগ তৈরিতে ইয়াশা সোবহানের সম্পৃক্ততাও এ স্বীকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
২০১৭ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশে কাজ করছে।
বিশেষ শিশুদের নিয়ে কাজের পাশাপাশি ইয়াশা সোবহানের সামাজিক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও বিস্তৃত। তিনি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহায়তা করছেন।

ফ্রান্সের প্যারিসের লে বোর্জে এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ইউরোপের অন্যতম প্রধান ও বৃহত্তম পোশাক ও টেক্সটাইল মেলা ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস-২০২৬’। ৩১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে বিশ্বখ্যাত এই প্রদর্শনী...
২৪ মিনিট আগে
দেশে ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও স্থানীয় পর্যায়ের সরকারি সেবায় অনলাইন ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। অনলাইনে আবেদন করার পরও কাগজপত্র জমা, স্বাক্ষর, অর্থ পরিশোধ কিংবা সনদ সংগ্রহের জন্য নাগরিককে সরকারি দপ্তরে যেতে হচ্ছে। ফলে ‘ই-সেবা’ চালু হলেও এর বড় একটি অংশে রয়ে গেছে পুরোনো পদ্ধতির সরাসরি
১ ঘণ্টা আগে
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন আয়োজন ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) আয়োজনে ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
৮ ঘণ্টা আগে