
সবজি ও কাঁচামাল সংরক্ষণের সুবিধা বাড়াতে সারাদেশে ১০০টি হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করছে সরকার। আজ বুধবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প অগ্রগতি বিষয়ক এক সভা শেষে এ তথ্য জানান কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা বলেন, সরকার সবজিসহ কাঁচামাল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করছে। এতে কৃষকেরা উপকৃত হবেন। বাজারে কাঁচামালের সরবরাহ সঠিক রাখতে সহায়ক হবে। বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খননসহ কৃষিখাতের নানা প্রকল্প বাস্তবায়িত হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা—সবাই উপকার পাবেন।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় ঘটে যাওয়া নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে ও হচ্ছে। এসব অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।
প্রসঙ্গত, গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদের হাতব্যাগে একটি অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেলে বিষয়টি আলোচনায় আসে।

অর্থবছর শেষ হতে বাকি মাত্র চার দিন। অথচ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে পারেনি সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশের নিচে।
১৯ ঘণ্টা আগে
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন...
১ দিন আগে
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির...
১ দিন আগে
দেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা। একই সঙ্গে সব ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা...
১ দিন আগে