
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক উদ্যোক্তা গ্রাহক অংশ নেন। এ সময় উদ্যোক্তা উন্নয়ন ও এসএমই খাতের বিকাশে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন—চট্টগ্রামের জননী খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী বন্দনা নাথ, ঢাকার ইনক্রেডিবল প্রা. লিমিটেডের স্বত্বাধিকারী মো. তৌকির আহাম্মেদ, ঢাকার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের স্বত্বাধিকারী মো. মনির হোসেন, নরসিংদীর মেসার্স খলিল টেক্সটাইলের স্বত্বাধিকারী মো. খলিল মিয়া, ফরিদপুরের মেসার্স সুকুমার ভান্ডারের স্বত্বাধিকারী সুকুমার সাহা, যাত্রাবাড়ীর সুজন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. তমিজ উদ্দিন এবং দিনাজপুরের সুতার কাব্যের স্বত্বাধিকারী সিরাজুম মনিরা।
উদ্যোক্তাদের পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তার ধরন এবং উদ্যোগের প্রকৃতি বিবেচনায় নিয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। এ ছাড়া প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, ‘এমএসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি, যা কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন, স্থানীয় শিল্পের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই ব্যবসায়িক চর্চার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিই ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি। প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করে যাচ্ছে এবং দেশের উদ্যোক্তাদের জন্য সহজতর আর্থিক সেবা, ডিজিটাল ব্যাংকিং ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা প্রদান করছে। তিনি আরও বলেন, আজকের এই স্বীকৃতি উদ্যোক্তাদের নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং একটি উদ্ভাবননির্ভর ও টেকসই অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
১০ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে...
১০ ঘণ্টা আগে
দেশে ‘ফলের রাজা’ আমের উৎপাদন বাড়ছে। দিন দিন বড় হচ্ছে আমভিত্তিক অর্থনীতির আকার। চলতি বছর ৫ লাখ ৪ হাজার একর জমিতে আমের চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলটির মোট উৎপাদন দাঁড়াবে ২৭ লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, বর্তমানে দেশে আমের বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
১০ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগে