
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও পরিচালনা-সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকার চেক হস্তান্তর করেছে এনআরবিসি ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র ও এসএমই ফাইন্যান্সিং ডিভিশনের শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন।
নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে স্ট্যার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে এনআরবিসি ব্যাংক সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে ভয়াবহ ধস নেমেছে। গতকাল বৃহস্পতিবার এক ধাক্কায় বিটকয়েনের দাম কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৯৫ ডলারে, যা ২০২৪ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় বিটকয়েনের বাজারমূল্য প্রায় ১২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর এক দিনে
১৭ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার রেকর্ড সর্বোচ্চ দাম ওঠার পর কয়েক দিনের মধ্যেই তিন দফায় কমল। এবার প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমেছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
১৮ ঘণ্টা আগে
মার্কিন বাজারে হঠাৎ ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। কারণ, ভারতের পণ্যের ওপর মার্কিন পাল্টা শুল্ক কমে ১৮ শতাংশে নেমেছে, অথচ বাংলাদেশের পণ্যের ওপর সেই শুল্ক এখনো ২০ শতাংশে আটকে আছে। এই সামান্য পার্থক্যই দুই দেশের মধ্যে মূল্যগত প্রতিযোগিতায় বড় ফাঁক তৈরি করেছে।
১ দিন আগে
বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) তৃতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ সার্টিফিকেশন অর্জন করেছে। এটি কর্মক্ষেত্র ও কর্মপরিবেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক স্বীকৃতি।
১ দিন আগে