
বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) তৃতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ সার্টিফিকেশন অর্জন করেছে। এটি কর্মক্ষেত্র ও কর্মপরিবেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক স্বীকৃতি।
এই অর্জন বিইওএলের শক্তিশালী কর্মসংস্কৃতি, দায়িত্বশীল নেতৃত্ব এবং কর্মীবান্ধব পরিবেশের প্রমাণ। বিইওএল সব সময় একটি ইতিবাচক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তৃতীয়বারের মতো এই সার্টিফিকেশন অর্জনের পেছনে রয়েছে বিইওএলের কর্মীবান্ধব নীতি, সুষ্ঠু ব্যবস্থাপনা, স্পষ্ট দিকনির্দেশনা ও সহযোগিতামূলক পরিবেশ।
বিইওএল শুধু মানসম্মত পণ্য তৈরি করে না, বরং এমন একটি কর্মপরিবেশ দেওয়ার চেষ্টা করে, যেখানে কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে এবং নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেন।

জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ে বিভাগের বর্তমান অবস্থা ও ব্যবসায়িক পর্যালোচনায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় বিভাগের আওতাধীন সব এরিয়াপ্রধান ও শাখাপ্রধান অংশ নেন।
৬ ঘণ্টা আগে
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের সব উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’। শনিবার (৭ জানুয়ারি) বগুড়া শহরের মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বিজনেস কনফারেন্স।
৭ ঘণ্টা আগে
বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
৭ ঘণ্টা আগে
জালিয়াতির মাধ্যমে রাজধানী গুলশানের ২৭ কাঠা একটি সরকারি পরিত্যক্ত প্লট আত্মসাতের মামলা ও অন্যান্য মামলায় কারাগারে থাকা খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক
৭ ঘণ্টা আগে