স্থাপত্য ও নকশায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩’ প্রদান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (আইএবি)। এ বছর পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল ‘নাফ-ডরমেটরি টেকনাফ প্রকল্প’।
উদ্ভাবনী নকশা ও দূরদর্শী নেতৃত্বের কারণে অনন্য স্থাপত্য হিসেবে গড়ে উঠেছে ‘নাফ-ডরমেটরি টেকনাফ প্রকল্প’। এর স্বীকৃতি হিসেবে প্রকল্পটির স্থপতি মোহাম্মদ এহসানুল আলম, মামুনুর রশিদ চৌধুরী ও সায়মা শারমিন নিপা আইএবি পুরস্কার পেয়েছেন।
এই যুগান্তকারী প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে নেতৃত্ব দিয়েছিলেন ইউনাইটেড গ্রুপের প্রয়াত পরিচালক নাসিরুদ্দিন আকতার রশীদ। প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের একাগ্রতা ও অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন ঘটেছে আইএবি পুরস্কার প্রাপ্তিতে।
নাফ ডরমেটরি প্রকল্পটি বাংলাদেশের সর্বদক্ষিণে নাফ নদীর তীরে ২৭ একর জমির ওপর অবস্থিত। উদ্ভাবনী নকশা এবং স্থাপত্যের কারণে আমদানি-রপ্তানি পণ্যের আনা-নেওয়ার ক্ষেত্রে কম সময় লাগছে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংযোগ ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে যা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখছে।
নাফ ডরমেটরির মাধ্যমে আর্থসামাজিক অবকাঠামোর অগ্রগতি এবং বাংলাদেশ ও বহির্বিশ্বে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ইউনাইটেড গ্রুপের যে প্রতিশ্রুতি, তার প্রতিফলন ঘটেছে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২৩ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩৫ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে