বৈশ্বিক অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক পরিস্থিতিসহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেও লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা বজায় রেখেছে দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাটা বাংলাদেশ। ২০২৫ সালের জন্য কোম্পানিটি ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে। এর ফলে ওই বছরের জন্য মোট নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৮ শতাংশ।
বাটা বাংলাদেশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই সময়ে, বাটা বাংলাদেশ ৯ হাজার ১৬৪ মিলিয়ন টাকা টার্নওভার অর্জন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বছরজুড়ে কোম্পানিটি গ্রাহককেন্দ্রিক কৌশলের ওপর গুরুত্ব দিয়েছে, যেখানে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় সেগমেন্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্যাজুয়াল, স্নিকার এবং প্রিমিয়াম পণ্যের ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা পরিবর্তনশীল বাজার প্রবণতার সঙ্গে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। এই পণ্য উন্নয়নকে আরও শক্তিশালী করেছে ব্র্যান্ডের ওমনিচ্যানেল (অনলাইন) নেটওয়ার্কের বিস্তৃতি, যার ফলে গ্রাহকরা ডিজিটাল ও সরাসরি দোকান—উভয় প্ল্যাটফর্মেই নির্বিঘ্নভাবে ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত থাকতে পেরেছেন।
বাটা বাংলাদেশ আরও জানিয়েছে, বর্তমানে তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং একটি সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো বজায় রাখার মাধ্যমে বাজারের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে। প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের পাশাপাশি পণ্য উদ্ভাবন এবং গ্রাহক সেবার মানোন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের ফলে কোম্পানিটি আগামীর উজ্জ্বল সম্ভাবনাগুলো কাজে লাগাতে প্রস্তুত। এই দূরদর্শী পদক্ষেপগুলো নিশ্চিত করছে যে, দেশের জুতা শিল্পে বাটা তার শীর্ষস্থান ধরে রেখে সচেতন গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

দেশের বাজারে ফের কমল সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা এবং সবচেয়ে ভালো মানের রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।
৫ ঘণ্টা আগে
দেশের কৃষি ও পল্লী ঋণ বিতরণ ও আদায়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। একই সময়ে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় খাতটির কাঠামোগত কিছু চ্যালেঞ্জও সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কালো ছায়া পড়েছে বিশ্বের দেশে দেশে। নানা সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি। বাংলাদেশও এর বাইরে নেই। অনিশ্চয়তার ছাপ এসে পড়েছে দেশের অর্থনীতির প্রতিটি খাতে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন ব্যয় থেকে বাজারদর, শিল্প উৎপাদন থেকে...
১৪ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ২০২৫ সালের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর ব্যাংকটির নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪ শতাংশ বা প্রায় দ্বিগুণ বেশি।
১৭ ঘণ্টা আগে