
ব্যাংক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্ত সাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ৯ ডিসেম্বর বিআরপিডি সার্কুলার নম্বর ১২ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস প্রদানের আগে কিছু শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে ওই শর্ত অনুযায়ী উৎসাহ ভাতা প্রাপ্য না হলেও সংশ্লিষ্ট বছরে ব্যাংক কোম্পানির বিশেষ কোনো অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে।
তবে এ জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট বছরে ব্যাংকটিকে অবশ্যই পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে যাওয়া যাবে না; তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিলম্বিত সঞ্চিতি (ডিফার্ড প্রভিশন) সংক্রান্ত সমন্বয় এর বাইরে থাকবে। তৃতীয়ত, নতুন করে কোনো ধরনের সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য আবেদন করা যাবে না।

বাংলাদেশের অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিমকে ছুটি রিসোর্টের অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে আয়োজিত এক আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
৬ মিনিট আগে
সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৯তম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
৩৫ মিনিট আগে
চ্যাটজিপিটি, গুগল, মেটা ও ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রস-বর্ডার লেনদেনে কর আরোপ এবং সিগারেটসহ তামাক পণ্যে কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব উঠেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায়। রাজস্ব আহরণ বাড়ানো, কর ভিত্তি সম্প্রসারণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার যুক্তিতে এসব প্রস্তাব দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রেকর্ড মুনাফার বিপরীতে ১৫ শতাংশ পারফরম্যান্স বোনাসের দাবিতে সম্প্রতি আন্দোলনে নেমেছেন স্যামসাং ইলেকট্রনিকসের প্রায় ৪০ হাজার ইউনিয়নভুক্ত কর্মী। বেতন-ভাতা নিয়ে সমঝোতা না হওয়ায় আগামী মাস থেকে পূর্ণাঙ্গ ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছে শ্রমিক ইউনিয়ন। এই অচলাবস্থায় স্যামসাংয়ের প্রায় ২০ বিলিয়ন (২ হাজার কোটি)
৮ ঘণ্টা আগে