
নিজের নির্বাচনী এলাকা রংপুরে নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে ও চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির প্রথম সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। তাঁদের কোনো কষ্ট নেই। সেখানকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে।’
আপনাকে তো এলাকায় গিয়ে ভোট চাইতে হবে, ভোটারেরা যদি দ্রব্যমূল নিয়ে আপনাকে প্রশ্ন করে, তাহলে কী বলবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার এলাকার মানুষের কষ্ট নেই। কারণ, তারা আলুর ভালো দাম পাচ্ছে। আমাদের তো কৃষিভিত্তিক এলাকা। একটা এলাকা একেক রকম। ঢাকা শহরে যে নির্বাচন করবে, তার অনেক সমস্যা। ২০০১ সালে এলাকায় মোটরসাইকেল ছিল ১০টি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল।’
দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে শহরের দিনমজুর ও নিম্নশ্রেণির মানুষের খুব কষ্ট হচ্ছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি খুব ভালো জানি, আমার এলাকায় কোনো সমস্যা নেই। কিন্তু সারা দেশের অবস্থাটা ভিন্ন। শহরের দিনমজুর ও নিম্নশ্রেণির মানুষদের খুব কষ্ট হচ্ছে।’
তবে নির্বাচনে এর প্রভাব ফেলা ঠিক হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। সামনে নির্বাচন। কাজেই এটিকে বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না।
বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে, এই প্রভাব কাটানো কি সম্ভব হবে—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ইতিবাচক হলেই এই প্রভাব কাটানো সম্ভব হবে। বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে এটা হয়েছে। কাজেই এটিকে বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না। এটা নির্ভর করে আপনারা কতটুকু ইতিবাচক হবেন, তার ওপর।’
গতকাল গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। এরপর শ্রমিকদের কয়েকটি সংগঠনের নেতারা অসন্তোষ প্রকাশ করে শুক্রবার নতুন করে সমাবেশের ডাক দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘কেউ না কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যাঁরা খুশি না, তাঁরা ২০ হাজার টাকা বেতন পেলে খুশি হতেন। দুই পক্ষেরই রক্ষা হয়। সেখানে ১০০ ভাগ সন্তুষ্ট করা যায় না।’

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে