টানা দুই সেশনে বাড়ার পর আজ মঙ্গলবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পর গাজার সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে তেলের বাজার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে আগামী ডিসেম্বর মাসের জন্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ সেন্ট বেড়ে ৭১ দশমিক ৮৩ ডলারে উঠেছে। এ ছাড়া নভেম্বর মাসের চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বেড়ে ৬৮ দশমিক ২৮ ডলারে উঠেছে।
এর আগে, গতকাল সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম নভেম্বরের সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ১ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৫৬ শতাংশ বাড়ে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছায় ৭৩ ডলার ১০ সেন্টে। ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম বেড়েছে আগের দিনের তুলনায় ১ ডলার শূন্য ৪ সেন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয় ৭২ ডলার ৫৮ সেন্টে। অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেলের যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৯৩ সেন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ বাড়ে; ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৯ ডলার ১১ সেন্টে।
এদিকে বিদায়ী সেপ্টেম্বরে ব্রেন্ট ফিউচারের দাম ৯ শতাংশ কমেছে; এ নিয়ে টানা তিন মাস ব্রেন্ট ক্রুডের দাম কমে। ২০২২ সালের নভেম্বরের পর আর কোনো মাসে ব্রেন্ট ক্রুডের দাম এতটা কমেনি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ শতাংশ কমেছে—এক বছরের মধ্যে কোনো প্রান্তিকে এটাই ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ মূল্যহ্রাস। একইভাবে ডব্লিউটিআই ক্রুডের দাম গত মাসে ৭ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে ১৬ শতাংশ কমেছে।
এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ে তেলের দাম কমেছে। গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো।

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
১ ঘণ্টা আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
১ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
৯ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১০ ঘণ্টা আগে