
এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (এসবিআইএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ। গত বুধবার (৭ অক্টোবর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৩০তম সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহাম্মদ মাহবুবর রহমান এসবিএসি ব্যাংক পিএলসির প্রতিনিধি পরিচালক হিসেবে ইনটেক সল্যুশন কর্তৃক মনোনীত। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশসহ ছয়টি দেশে তাঁর ২৭ বছরের বেশি সময়ের নেতৃত্ব ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে।
কর্মজীবনে তিনি স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক নেতৃত্ব ও সাংগঠনিক রূপান্তরে তাঁর বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
মোহাম্মদ মাহবুবর রহমান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো ও কাউন্সিল সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার অব কমার্স (এমকম) ডিগ্রি অর্জন করেন। তাঁর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কৌশলগত দিকনির্দেশনা, করপোরেট সুশাসন ও পুঁজিবাজারসংশ্লিষ্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দেশের ব্যাংকিং খাতে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক। আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা...
১ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) রিটেইল চেইন ফ্রেশ সুপার মার্টের পণ্য এখন জনপ্রিয় খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডিতে পাওয়া যাচ্ছে। এর ফলে গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেন চালু হবে। এ ব্যবস্থায় রিকশাচালক, মুচিসহ সবার নিজস্ব কিউআর কোড থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ....
৬ ঘণ্টা আগে
গবেষণার তথ্য অনুসারে, একটি মাঝারি প্যানেল ব্যবস্থার জন্য মাসে ৪০ হাজার টাকা দিয়ে নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে অতিরিক্ত ৬ দশমিক ৬৭ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়, যার থেকে প্রতি মাসে প্রায় ৫৬ হাজার ২৪ টাকার আয় সম্ভব।
৮ ঘণ্টা আগে