ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিমূলক বার্তা দেখানো হচ্ছে।
আজ শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।
ব্যাংকটির ফেসবুক পেজে দেখা যায়, পেজের নাম পরিবর্তন করা হয়নি। প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপের ছবি দেওয়া হয়েছে। হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47 OX’-এর নাম উল্লেখ করা হয়েছে।
তবে সর্বশেষ সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া ফেসবুক পেজের লিংকটি সচল পাওয়া যায়নি। ফেসবুকে সার্চ করেই ইসলামী ব্যাংকের অফিশিয়াল পেজটি পাওয়া যাচ্ছে না।
হ্যাক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজকে ভোরে ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।
এদিকে এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো পরিষ্কার না।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ‘অবৈধ প্রক্রিয়া’য় নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ছাঁটাই করা শুরু করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে দুই শতাধিক কর্মকর্তাকে সরাসরি বরখাস্ত করেছে, এর মধ্যে ব্যাংকের আয়োজনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তারাও রয়েছেন। আবার অনেকে চাকরি ছেড়ে পালিয়েছেন। মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় ৪ হাজার ৯৫৩ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ছাঁটাইয়ের পাশাপাশি ব্যাংকটি নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৮ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৯ ঘণ্টা আগে