
চীনের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংশিন মেমোরি টেকনোলজিসের (সিএক্সএমটি) শেয়ার সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিনির্ভর স্টার মার্কেটে তালিকাভুক্তির প্রথম দিনেই ৪৭০ শতাংশের বেশি বেড়েছে। নজিরবিহীন এই উত্থানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান বা ৪৮৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে মূল ভূখণ্ড চীনের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে সিএক্সএমটি।
সোমবার (২৭ জুলাই) বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে চলতি মাসে প্রযুক্তি খাতের শেয়ারে বড় ধরনের দরপতন দেখা গেলেও সিএক্সএমটির এমন চমকপ্রদ অভিষেক বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশ্লেষকেরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে শেয়ারের সরবরাহ অত্যন্ত কম থাকায় এই অস্বাভাবিক উত্থান ঘটেছে।
ব্রিটিশ বিনিয়োগ প্রতিষ্ঠান হারগ্রিভস ল্যান্সডাউনের বিনিয়োগ কৌশলবিষয়ক পরিচালক আনা ম্যাকডোনাল্ড বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে বলেছেন, প্রথম দিন সকালে শেয়ারের এমন অসাধারণ উল্লম্ফনের অন্যতম কারণ হলো—কোম্পানিটির মাত্র ৭ শতাংশ শেয়ার লেনদেনের জন্য উন্মুক্ত ছিল।
২০১৬ সালে প্রতিষ্ঠিত সিএক্সএমটির চেয়ারম্যান ঝু ইমিং। পূর্ব চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে প্রতিষ্ঠানটির সদর দপ্তর। কোম্পানিটি ডায়নামিক র্যান্ডম-অ্যাকসেস মেমোরি বা ডিআরএএম চিপ তৈরি করে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার, মোবাইল ফোন, ব্যক্তিগত কম্পিউটার, ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে এসব চিপ ব্যবহৃত হয়।
সিএক্সএমটি জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে পাওয়া অর্থের বড় অংশ মেমোরি চিপ উৎপাদন বাড়ানো এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে।
কোম্পানিটির দুর্দান্ত আইপিও অভিষেক চীনের শেয়ারবাজারে সাম্প্রতিক ধস সামাল দিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের জন্যও কিছুটা স্বস্তি এনে দিতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির শেয়ারবাজার থেকে ১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্য মুছে গেছে।
সিএক্সএমটির উত্থান চীনের নিজস্ব প্রযুক্তি খাতের প্রতি স্থানীয় বিনিয়োগকারীদের প্রবল আস্থারও প্রতিফলন। বেইজিং দীর্ঘদিন ধরে প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে ডিআরএএম চিপের বৈশ্বিক বাজারে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স এবং যুক্তরাষ্ট্রের মাইক্রন প্রাধান্য বিস্তার করছে। বিশ্বের মোট ডিআরএএম উৎপাদনের প্রায় ৯০ শতাংশই এই তিন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে।
এর আগে চলতি মাসে এসকে হাইনিক্স নিউইয়র্কে শেয়ার বিক্রি করে ২৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করে, যা যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় তালিকাভুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এআই চিপ নির্মাতা এনভিডিয়ার গুরুত্বপূর্ণ সরবরাহকারী প্রতিষ্ঠানটির শেয়ার প্রথম লেনদেনের দিন নাসডাকে সর্বোচ্চ ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছিল।

ভারতীয় অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা পারুল গুলাটি মাত্র ৫ হাজার রুপি মূলধন এবং একটি মোবাইল ফোনকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন প্রায় ৫০ কোটি রুপির ব্যবসা। তাঁর প্রতিষ্ঠিত হেয়ার এক্সটেনশন বা বাড়তি চুল যোগ করার ব্র্যান্ড ‘নিশ হেয়ার’ বর্তমানে ভারতের অন্যতম পরিচিত উদ্যোক্তা-নেতৃত্বাধীন...
২ ঘণ্টা আগে
সম্প্রতি বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে স্বপ্ন সম্প্রতি রেইছা, টংকাবতী ও বান্দরবান সদর এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের...
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ২৪ জুলাই এক দফা কমানের পর এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
৮ ঘণ্টা আগে
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দীর্ঘ বিলম্বিত এই প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে; পাশাপাশি নতুন সরকারের মেয়াদের প্রথম চার মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রায় সব নথিপত্রের কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, ইতিমধ্যেই ৩০টিরও বেশি চীনা কোম্পানি এই অঞ্চলে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছ
৮ ঘণ্টা আগে