Ajker Patrika

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ২২: ২১
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) খান ইকবাল হোসেন অংশগ্রহণ করেন। এ ছাড়া ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজাররা এবং প্রধান ও স্থানীয় কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়া মাহফিলে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত