
চীনের সঙ্গে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে একটি সোলার পাওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করা। সাড়ে ৩০০ একর জমিতে এই সৌরবিদ্যুৎকেন্দ্র হবে চীনা কোম্পানি সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি এবং বাংলাদেশের বি আর পাওয়ারজেন লিমিটেডের যৌথ উদ্যোগে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বৈঠকে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে উড়োজাহাজ চলাচলে দ্বিপক্ষীয় চুক্তি ও সামুদ্রিক পর্যটন নীতিমালাসহ বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চীনের সঙ্গে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে একটি সোলার পাওয়ার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে। সাড়ে ৩০০ একর জমিতে চীনা একটি কোম্পানি সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি ও বাংলাদেশের বি আর পাওয়ারজেন লিমিটেডের (বিআরপিএল) যৌথ উদ্যোগে এই কোম্পানি গঠন হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আরইবির মালিকানাধীন কোম্পানি বিআরপিএল। এর ৩০ শতাংশ মালিকানা থাকবে বিআরপিএলের আর ৭০ শতাংশ চীনা কোম্পানির। এখানে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য ২০ বছর মেয়াদি চুক্তি সই হয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরকে ভিত্তি করে একটি ট্যুরিজম ইকোনমি তৈরি করতে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা ২০২৩’-এ র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সমুদ্রপথে যদি কেউ হাজিদের নিতে চায়, সে ক্ষেত্রে সরকার কীভাবে সহযোগিতা করতে চায়—তা বলা আছে এতে। বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে উড়োজাহাজ চলাচলে দ্বিপক্ষীয় চুক্তি করতে মন্ত্রিসভা সম্মতি দিয়েছে বলে জানান মাহবুব হোসেন। তিনি বলেন, এখন ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল চুক্তি করলে তাদের যে স্ট্যান্ডার্ড (মান) সেটি নিশ্চিত করতে হবে। এ ছাড়া বাংলাদেশ ও কসোভোর মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক চুক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে। তবে বিষয়টি ইচ্ছেমতো পরিবর্তনের সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। আজ শুক্রবার সকালের দিকে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের...
১৬ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে যখন বিশ্বের নানা প্রান্তের পরিবারগুলোকে বাড়তি খরচ গুনতে হচ্ছে, তখন কিছু কোম্পানি উল্টো অস্বাভাবিক মুনাফা গুনছে। যুদ্ধ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং ইরানের কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে।
১৮ ঘণ্টা আগে
আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়ন ফি জমা দেওয়ার পরও অধিকাংশ বিমা কোম্পানির ২০২৫ সালের লাইসেন্স এখনো নবায়ন হয়নি। বীমা আইন, ২০১০-এর ১১(২) ধারা অনুযায়ী প্রতিবছরের ৩০ নভেম্বরের মধ্যে কোম্পানিগুলোকে এই ফি পরিশোধ করতে হয়।
১ দিন আগে
মাসের শুরুতে বেতনের টাকা হাতে পেয়ে বাজারের তালিকাও করে ফেলেন রাজধানীর বাড্ডার বাসিন্দা রফিকুল ইসলাম। স্ত্রী, স্কুলপড়ুয়া মেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে তাঁর চারজনের সংসার। বেতনের ৩০ হাজার টাকায় বাজারের তালিকা করেন অনেক হিসাব কষে। কোনটা রাখবেন, কোনটা কমাবেন, সেই হিসাব মেলানোটা এখন যেন তাঁর খুব...
১ দিন আগে