
এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, আজকের নবীন কর্মকর্তরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবেন। তাই শুরু থেকেই শৃঙ্খলা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
মো. আলী হোসেন বলেন, ‘একজন ব্যাংকারের প্রথম ও প্রধান দায়িত্ব হলো আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা। একই সঙ্গে গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারের স্বার্থও রক্ষা করতে হবে। আমি বিশ্বাস করি, আপনাদের কর্মদক্ষতা ও আন্তরিকতা এনআরবিসি ব্যাংককে আরও সমৃদ্ধ ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে।’
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ব্যাংকিং একটি সেবাধর্মী পেশা। তাই ব্যাংকারদের প্রধান দায়িত্ব হচ্ছে সেবা প্রদান করা। আমানতকারীদের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংকাদের প্রধান দায়িত্ব। পেশাদারিত্ব বজায় রাখার স্বার্থে অত্যাধুনিক জ্ঞান অর্জন, জবাবদিহিতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে নবীন কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।

গত শনিবার (২৫ জুলাই) শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘Review of Investment Documentation–Common Mistakes’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
৩ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা জানি, বাসাবাড়িতে মা-বোনেরা, গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। ইন্ডাস্ট্রিগুলোর প্রোডাকশন কমে গেছে। এই কারণে আমরা জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
৩ ঘণ্টা আগে
ভারতীয় অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা পারুল গুলাটি মাত্র ৫ হাজার রুপি মূলধন এবং একটি মোবাইল ফোনকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন প্রায় ৫০ কোটি রুপির ব্যবসা। তাঁর প্রতিষ্ঠিত হেয়ার এক্সটেনশন বা বাড়তি চুল যোগ করার ব্র্যান্ড ‘নিশ হেয়ার’ বর্তমানে ভারতের অন্যতম পরিচিত উদ্যোক্তা-নেতৃত্বাধীন...
৮ ঘণ্টা আগে
সম্প্রতি বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে স্বপ্ন সম্প্রতি রেইছা, টংকাবতী ও বান্দরবান সদর এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের...
৮ ঘণ্টা আগে