
আগামী সপ্তাহে দেশে চলমান গ্যাস-সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী সপ্তাহে ৫০ শতাংশ গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হলে পরের সপ্তাহে শতভাগ সরবরাহ নিশ্চিত করা যাবে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার গ্যাস-সংকট উত্তরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা জানি, বাসাবাড়িতে মা-বোনেরা, গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। ইন্ডাস্ট্রিগুলোর প্রোডাকশন কমে গেছে। এই কারণে আমরা জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রুটি নয়, একটা বেসরকারি প্রতিষ্ঠান। আমরা তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছি। একেবারে ২৪/৭ আমাদের টিম তাদের সঙ্গে একান্তভাবে কাজ করছে।’
উল্লেখ্য, এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে তীব্র গ্যাস-সংকট চলছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। গ্যাস সরবরাহে ঘাটতির প্রভাবে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে। এতে বেড়েছে লোডশেডিং।

এনআরবিসি ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক...
১৩ মিনিট আগে
গত শনিবার (২৫ জুলাই) শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘Review of Investment Documentation–Common Mistakes’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা পারুল গুলাটি মাত্র ৫ হাজার রুপি মূলধন এবং একটি মোবাইল ফোনকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন প্রায় ৫০ কোটি রুপির ব্যবসা। তাঁর প্রতিষ্ঠিত হেয়ার এক্সটেনশন বা বাড়তি চুল যোগ করার ব্র্যান্ড ‘নিশ হেয়ার’ বর্তমানে ভারতের অন্যতম পরিচিত উদ্যোক্তা-নেতৃত্বাধীন...
৭ ঘণ্টা আগে
সম্প্রতি বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে স্বপ্ন সম্প্রতি রেইছা, টংকাবতী ও বান্দরবান সদর এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের...
৭ ঘণ্টা আগে