
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ২০৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
জাহিদুর রহমান বলেন, এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হাকিম, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল রহমান আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ।

‘ভিক্ষা করে এই রিনা রিছিল আমাকে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচন পরিচালনার জন্য। তাঁর সেই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমার প্রথম মাসের প্রাপ্য সম্মানীর পুরো টাকা দিয়ে ঘরটি তৈরি করে দিয়েছি...
৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশন এলাকায় রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঘটনার পর তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ভবঘুরে, ভিক্ষুক, মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রামে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক সোলারচালিত মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের ডেটাবেজ, সরাসরি প্রণোদনা ও উৎপাদন পরিকল্পনা জোরদার করা হবে বলেও জানান তিনি।
২১ মিনিট আগে