ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ধূসর রঙ্গের পুরুষ নীলগাই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় কাঁটাতারের খোঁচায় প্রাণীটির শরীর মারাত্মক জখম হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে পরে মারা যায় নীলগাইটি।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাইটি দেখতে পান। পরে আহত অবস্থায় তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।
আহত নীলগাইটিকে সুস্থ করে তুলতে বিজিবি ক্যাম্পে ছুটে যান হরিপুর প্রাণিসম্পদ বিভাগের টেকনিশিয়ান (এআই) আব্দুল জলিল। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রাণীটির সমস্ত শরীরে মারাত্মক জখম রয়েছে। পেছনের বাম পায়ের খুরের একটি অংশ নেই। সামনের ডান পা ও নাকের চামড়া ছিঁড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ধীরে ধীরে নিস্তেজ হয়ে প্রাণীটি মারা যায়। প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভারত সীমান্ত পাড়ি দেওয়ার সময় প্রাণীটির শরীরে সীমান্তের তারকাঁটার ধারালো সুচালো লোহাজাতীয় এমন কিছুর আঘাত লাগে, যার কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
তিনি বলেন, নীলগাই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণবিশেষ প্রাণী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, নীলগাই উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই বিজিবি সদস্যরা প্রাণীটিকে তাঁদের ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যান।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে