
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রুহিয়া থানা-পুলিশ আখানগর ইউনিয়নের চেয়ারম্যান রোমান বাদশাকে গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, আখানগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. রোমান বাদশা দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকায় অবস্থান নিয়েছেন জানতে পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান শহীদ বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি রোমান বাদশার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।

জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েকশ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
৭ মিনিট আগে
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৫ ঘণ্টা আগে