Ajker Patrika

সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবার করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার উত্তম রায় উপজেলার কদু বর্মনের ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। তার বাবা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। মা ও ভাই বাইরে কাজের জন্য গেলে আসামি তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির কাছের ভুট্টাখেতে কাজ করতে গেলে কিশোরীকে ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেন আসামি উত্তম রায়। এরপর গত ১৬ ফেব্রুয়ারি সকালে একইভাবে তাকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়েও ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ঘটনাটি কাউকে জানালে কিশোরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভয়ে কিশোরী দীর্ঘদিন বিষয়টি পরিবারের সদস্যদের জানায়নি।

সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় সে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর কিশোরী বিষয়টি জানালে তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত