
ঠাকুরগাঁওয়ে লিচুগাছ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার জেলা পরিষদ উত্তরপাড়ার শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম সতীশ ঋষি (২৯)। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার পরিয়ালপুর গ্রামের বাবলু ঋষির ছেলে।
নিহত সতীশ ঋষির স্ত্রী আলো ঋষি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১০টার ট্রেনে বাড়ি যাবে বলে আমার কাছে টাকা চায়। আমি তাকে ৫০ টাকা দিই। টাকা নিয়ে বাড়ির উদ্দেশে ঘর থেকে বের হয়। আমি গেট বন্ধ করে ঘরে ঘুমিয়ে পড়ি। এরপর সকালে উঠে দেখি আমার স্বামীর মরদেহ লিচুগাছে ঝুলছে।’
চোখের পানি মুছে আলো বলেন, ‘ঋণের কিস্তি পরিশোধের জন্য বাবার বাড়ি থেকে ইট ভাঙার কাজ করছি। একটি এনজিওর লোন পরিশোধের জন সপ্তাহে সপ্তাহে ৬০০ টাকা স্বামীকে দিই। এর মধ্যে কী থেকে কী হয়ে গেল।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বোঝা যাবে।

ময়মনসিংহ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের ভেতরে নিয়ম ভেঙে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ৮ কর্মকর্তা-কর্মচারী। অফিসের কক্ষেই চলছে রান্নাবান্না ও বিদ্যুতের অবাধ ব্যবহার। এ ঘটনায় নাগরিক সমাজ জবাবদিহিতা ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে।
৩ মিনিট আগে
নলেয়া নদীর ওপর নির্মিত ‘ফুলেরজান’ সেতু। রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম ছিল এই সেতু। কিন্তু সেতুটির পাটাতন ভেঙে পড়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন উপজেলার হাজারো মানুষ। এই সেতু দিয়ে আগে সব ধরনের যানবাহন চলাচল করলেও এখন বন্ধ রয়েছে মাঝারি ও ভারী যানবাহন
১৬ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জেসমিন আক্তার (৪২)। তিনি পৌর এলাকার বালুজুড়ি গ্রামের মন্তু মিয়ার স্ত্রী।
২৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় পৃথক স্থানে দুই ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিন রোগে ভুগে এক বৃদ্ধ বিষপান করেছেন এবং রানীশংকৈলে পারিবারিক কলহের জেরে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে