
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষের বোতল হাতে বাড়ি ছেড়েছিলেন রাজু হোসেন নামে এক যুবক। তিন দিন পর আজ মঙ্গলবার সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি গভীর কূপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রাজু হোসেন বগুড়া জেলার বাকু মোল্লার ছেলে। তিনি বিয়ের পর দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে রূপগঞ্জ গ্রামে বসবাস করছিলেন।
মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করবেন বলে রাতে বাড়ি থেকে বিষের বোতল নিয়ে বের হন রাজু। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে তাঁকে খুঁজে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, রাজুর মরদেহ পাওয়ার খবর দিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাপ্পি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিভিন্ন গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য রয়েছে। মতিঝিল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগও আছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতন এবং মাদক-সংক্রান্ত অভিযোগে মোট সাতটি...
৬ মিনিট আগে
আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করছে ইভেন্ট সাজাই ও মেইন স্টেজ ইনক। এই কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকেরা GetMyTicket.live-এর সঙ্গে চুক্তি করে গত ৮ জুলাই থেকে প্রচারণা শুরু করে।
২৩ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে...
২৯ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও ‘হাত-পা ভেঙে দেওয়ার’ হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপির নামে কিছু ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে পাল্টা আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভিডিও দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। ৩৬ সেকেন্ডের ওই ভিডিও বার্তাটি সামাজিক
৪১ মিনিট আগে