
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকা থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে সিরাজনগর এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে রাস্তার পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি দৌলতপুর থানা-পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, ‘আমার বাড়ির পাশের পাকা রাস্তায় লাল স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখে সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে এটি উদ্ধার করে।’
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সিরাজনগর এলাকা থেকে একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা এবং কী উদ্দেশে এটি সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চট্টগ্রাম নগরের ষোলশহরে রেললাইন ধরে হাঁটার সময় পেছন থেকে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
সাতক্ষীরার তালা বাজারের ‘রত্না জুয়েলার্স’ নামের একটি অলংকারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে সোনা ও রুপার অলংকারসহ প্রায় ২৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
১৬ মিনিট আগে
এআই দিয়ে ছেলের কণ্ঠ নকল করে পুলিশ পরিচয়ে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ শনিবার দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি ভর্তুকির তিন শতাধিক বস্তা সার জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে হাসাদাহ বাজার এলাকায় এই অভিযান চালিয়ে মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবদুল খালেককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে