রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

স্বাধীনতার পর প্রথমবারের মতো ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য (এমপি) পদে নারী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আশা মনি। এর আগে আসনটিতে আর কোনো নারী এ পদে নির্বাচন করেননি।
অবিবাহিত আশা মনি জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর বাবা আনারুল ইসলাম পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।
আশা মনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স পড়ছেন। বর্তমানে তাঁর বয়স ২৭ বছর। সেই হিসাবে তিনি সারা দেশের মধ্যে কনিষ্ঠ সংসদ সদস্য পদ প্রার্থী।
এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আশা মনি। ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে তাঁর ভোটার সমর্থনে গরমিল থাকায় মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান।
পরে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান আশা মনি। আজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ঈগল প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেন আশা মনি।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নারী নেতৃত্ব তৈরি করার নিমিত্তে এবং শুধু টাকাওয়ালা আর ব্যবসায়ীরা বাদেও দরিদ্র পরিবার থেকেও নেতৃত্ব দেওয়া সম্ভব।’ তা প্রতিষ্ঠিত করার জন্যই তিনি ভোটে দাঁড়িয়েছেন বলে জানান।
আশা মনি বলেন, ২০২২ সালে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনি প্রার্থী হয়েছিলেন। সেখানে সন্তোষজনক ভোটে পরাজিত হন। এখন তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।
তিনি বলেন, তিনি সংসদ সদস্য হলে ঠাকুরগাঁও-৩ আসনে নারীদের অধিকার রক্ষায় কাজ করবেন। কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়াবেন না। এলাকার উন্নয়নে দিনরাত কাজ করবেন। নিজের বা পরিবারের উন্নয়নের কথা তিনি চিন্তা করবেন না। সব সময় নির্বাচনী এলাকার মানুষের কথাই চিন্তা করবেন।
আশা মনি আরও বলেন, ‘আগেই বলেছি, নারী নেতৃত্ব তৈরির প্রয়াসেই আমার এই নির্বাচন করা।’ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল–পীরগঞ্জ) দুটি উপজেলা, দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নয় নিয়ে গঠিত সংসদীয় এলাকা। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে হাফিজ উদ্দীন আহম্মদ, বিকল্পধারা বাংলাদেশের কুলা প্রতীকে খলিলুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে গোপাল চন্দ্র রায় এবং ঈগল প্রতীকে আশা মনি স্বতন্ত্র প্রার্থী।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে