ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা আবারও করোনা আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আজ বুধবার তাঁকে সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করেছেন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. লিটন।
এর আগে গতকাল মঙ্গলবার অসুস্থ অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে তার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। ২০২১ সালে তিনি প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পৌরসভার সিও রাকিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা ছিল। অসুস্থতার কারণে তিনি গণভবনে পৌঁছাতে পারেননি।’

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
৭ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
১৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
২৭ মিনিট আগে