
ঠাকুরগাঁওয়ে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মহসিন আলী (৪১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মহসিন আলী ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাঁশগাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে মহসিন আলী গ্যাস ট্যাবলেট খান। বিষয়টি জানতে পেরে তাঁর জামাতা মাহাবুব হোসেন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফান করেন। পরে স্বজনেরা তাঁকে মোটরসাইকেলে করে দিনাজপুরের দিকে নিয়ে যান। পথে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহাবুব হোসেনের ভাষ্য, বেলা দেড়টার দিকে তিনি জানতে পারেন, তাঁর শ্বশুর গ্যাস ট্যাবলেট খেয়েছেন। পরে বাড়ির পশ্চিম পাশের সড়কে গিয়ে তাঁকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তখন মহসিন তাঁকে বলেন, ‘আমি গ্যাস ট্যাবলেট খেয়েছি, আমাকে বাঁচাও।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙে আবারও চুরির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জানালার গ্রিল ও তালা ভেঙে অফিসের কম্পিউটার, মনিটর, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই অফিসে দুবার চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
৫ মিনিট আগে
লালমনিরহাটে উজানের ঢল ও দুদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে। ফলে নদীপারের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১১ মিটার; যা বিপৎসীমার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ মিটার) ৪ সেন্টিমিটার নিচ...
১৮ মিনিট আগে
সৌদিপ্রবাসী ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রেখেছিলেন। সেই পানি পরিষ্কার করতে বলেন তানিয়া। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুলতানা বিষয়টি ইমনকে জানায়। ওই দিন ইমনই সবাইকে হুমকি দিয়ে বলে- ‘আমিও মরব, তোদেরকেও মারব’, বলে নিজের শরীরে পেট্রল ঢালে এবং বাকিদের শরীরে
২৩ মিনিট আগে
কুমিল্লার হোমনা থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি। আজ শুক্রবার সকাল থেকে আবারও ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আবারও উদ্ধার কার্যক্রম শুরু করে।
৩৩ মিনিট আগে