
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত কলেজছাত্রের পরিচয় জানা যায়নি। মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের খোঁজ নিতে এক যুবক স্টেশনে আসেন। স্টেশন মাস্টারের সঙ্গে কথা হলে জানান, তিনি একজন কলেজছাত্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বাসে উঠেছিলেন। বাসে তাঁকে নেশা জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। রাতে তাঁকে বাস থেকে মির্জাপুরে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি ট্রেনে গন্তব্যে যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছেন। এ সময় স্টেশন মাস্টার তাঁকে জানান, রাতে মির্জাপুর থেকে কোনো ট্রেন তিনি পাবেন না। তারপর তিনি স্টেশন মাস্টারের কক্ষ থেকে বের হয়ে আসেন।
আজ শনিবার সকালে স্টেশন মাস্টার শুনতে পান, স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে তিনি সেখানে গিয়ে দেখেন, রাতে কথা বলা সেই কালেজছাত্রের মৃত্যু হয়েছে। কোন ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিক করে বলতে না পারলেও রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টার দিকে মির্জাপুর স্টেশন পার হয়েছে বলে স্টেশন মাস্টার জানান। তিনি বলেন, খবর দিয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ এসে যুবকের লাশটি নিয়ে যায়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মির্জাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
২ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে